ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

'আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘো'লা'টে করছে কি না, স'জা'গ থাকতে হবে'

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৮ ১৫:১৩:১২
'আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘো'লা'টে করছে কি না, স'জা'গ থাকতে হবে' 'আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে কি না, সজাগ থাকতে হবে'

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে দেশের রাজনীতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

 

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কার শেষে চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

 

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারের কিছুটা সময় প্রয়োজন।

 

তিনি বলেন, অথচ বিরোধী দল ছয় মাস না যেতেই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যাতে সরকার দেশের জন্য কাজ করতে না পারে।

 

আবদুস সালাম বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে।

গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

 

এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। ব্রিজটিতে মরিচা ধরে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। পরে দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা হয়।

 

সংস্কারের পর ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছে ডিএসসিসি। যানবাহন চলাচল না করলেও এখন থেকে স্থানীয়রা নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ