ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৮ ০০:০৫:২০
জুড়ীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জুড়ীতে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
নিজস্ব প্রতিবেদক



জুড়ী-,মৌলভীবাজার, সংবাদদাতা .মৌলভীবাজারের জুড়ীতে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে| এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানান কর্মসূচী পালন করে| বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখা বৃহস্পতিবার দিনব্যাপী জুড়ী শিশু পার্কে আলোচনা সভা, র‌্যালি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে| সংগঠনের সভাপতি ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ|


প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু| বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তালামীযের প্রচার সম্পাদক এমরান হোসেন, আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মুফতী সাইফুল ইসলাম জামাল, লতিফিয়া ক্বারী সোসাইটি, জুড়ী উপজেলার সাধারণ সম্পাদক কাজী ময়নুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম এ মকসুদ জুনেদ, পূর্বজুড়ী ইউনিয়ন আল ইসলাহ'র সভাপতি হাফিজ আব্দুল হাকিম, সাগরনাল


ইউনিয়ন আল ইসলাহ'র সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খামিছ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি হাফিজ লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ| বক্তব্য রাখেন মাওলানা আইনুদ্দিন আলী, মাওলানা সাইদুল ইসলাম| এছাড়া উপস্থিাত ছিলেন জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহ'র সভাপতি মাহবুব আলম আয়াজ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম কামরুল ইসলাম, শহর আল ইসলাহ'র সহ-সভাপতি জাবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জমির উদ্দিন, উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সাংগঠনিক


সম্পাদক হোসাম উদ্দিন মাসু, উপজেলা আল-ইসলাহ'র দায়িত্বশীল খুরশিদ আলম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জামাদুল ইসলাম, সদর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন প্রমুখ| সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে খন্ড খন্ড মিছিল এসে শিশু পার্কে জড়ো হয়| দুপুর ২ ঘটিকায় আয়োজক সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মুসল্লীদের অংশগ্রহণে বিশাল র‌্যালি বের হয়| প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার পক্তি অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে| আশিকে রাসুল ছাত্রজনতার সুরে সুরে ধ্বণিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি| সালাম সালাম নবী সালাম সালাম, ত্বালায়াল বাদরু আলাইনা, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম, ত্রি-ভুবনের প্রিয় মোহাম্মদ, তোরা দেখে যা আমিনা মায়েল কোলে এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি শহরের আকাশ বাতাস মুখরিত করে পুনরায় শিশু পার্কে এসে মিলিত হয়| পরে মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ নজরুল ইসলাম খামিছ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ লতিফি প্রমুখ। ছবি যুক্ত . বার্তা প্রেরক. মোঃ সামছুল ইসলাম জুড়ী-মৌলভীবাজার


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ