বুড়িচংয়ে নূরে মুজাসসাম সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে নূরে মুজাসসাম সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও পুরস্কার বিতরণ
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমাড়া নূরে মুজাসসাম (সা.) সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের উদ্যোগে বর্ণাঢ্য আলোচনা সভা, মিলাদ মাহফিল, বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, হামদ-না’ত ও ইসলামি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর সুন্নাহ ও
আদর্শ অনুসরণের মধ্যেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। কোমলমতি শিশুদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে জানাজা আদায় করতে হয়, সহিহ-শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত, কিরাত, হামদ-না’ত, গজল, ইসলামি সংগীত, বাংলা বক্তব্য, ইংরেজি বক্তব্য ও আরবি বক্তব্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনীতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক হাজী গিয়াস উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী ও সমাজসেবক মো. ডালিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির
ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার মো. আব্দুল জলিল ভূঁইয়া, হাজী মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, আব্দুল মান্নান মেম্বার, নুরুল ইসলাম, বশিরুল হক ভূঁইয়া, আবু ইউসুফ, বাবুল সরদার, গিয়াস উদ্দিন ভূঁইয়া, তোফাজ্জল হোসেন, খোরশেদ আলম আর্মি, মাওলানা মো. হাবিব বিন আবদুল হক হানিফ, মো. সায়েদ আলী, আবুল হাসেম, শাহজাহান, খাইরুল ইসলাম ও আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অভিভাবক। অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মো. সাখাওয়াত হোসেন ভূঁইয়া রাকিব বলেন, “শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক
গুণাবলিসম্পন্ন করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এ মাদ্রাসা দেশের শিক্ষাঙ্গনে আলোড়ন সৃষ্টি করবে।”
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স