ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডিবির অ'ভিযান: ক্যাসিনো-সংক্রান্ত ২০ অ্যাপসহ নূর আলম গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৭ ১৬:৪৪:৫১
ঠাকুরগাঁওয়ে ডিবির অ'ভিযান: ক্যাসিনো-সংক্রান্ত ২০ অ্যাপসহ নূর আলম গ্রে'প্তার ঠাকুরগাঁওয়ে ডিবির অ'ভিযান: ক্যাসিনো-সংক্রান্ত ২০ অ্যাপসহ নূর আলম গ্রে'প্তার
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:



ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মোঃ নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, তিনি ক্যাসিনো-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া, শিলুলতলা এলাকার মোঃ সুফিয়ার রহমানের ছেলে। ডিবি পুলিশ জানায়, নূর আলমের ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে এর আগে রংপুরে গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ডিবি পুলিশ


জানায়, নূর আলম রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও পর্যন্ত ক্যাসিনো-সংক্রান্ত কার্যক্রম বিস্তৃত করেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ফোনে ক্যাসিনো-সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”


ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ