বাইয়াতের মর্যাদা অ'ব্যাহতভাবে রক্ষার চেষ্টা করতে হবে
আপডেট সময় :
২০২৬-০৮-২৭ ১৩:৫৫:৩৬
বাইয়াতের মর্যাদা অব্যাহতভাবে রক্ষার চেষ্টা করতে হবে
নিজস্ব প্রতিবেদক
বাইয়াতের মর্যাদা অব্যাহতভাবে রক্ষার চেষ্টা করতে হবে -ড. মো. রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম বলেন- আমাদের সময়কে আমাদের আন্দোলনের নেয়ামত হিসেবে কাজে লাগাতে হবে। কুরআন, হাদিস, সাহিত্য অধ্যয়নকে অনেক বেশি বাড়াতে হবে। মৌলিক ইবাদতসমূহ বাড়াতে হবে। বাইয়াতের মর্যাদা অব্যাহতভাবে রক্ষার চেষ্টা করতে হবে। নবীয়ানা জীবন
জিন্দেগীর আলোকে জীবন পরিচালনা করতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। চলমান সকল কর্মসূচি পালনে রুকনদেরকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষকে সেবা দিতে হবে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে গতকাল ২৬ আগস্ট, বুধবার, সন্ধ্যা ৭.৩০টায়, আল-ফালাহ
মিলনায়তনে অনুষ্ঠিত ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল থানা পশ্চিমের আমীর মো. নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় আল-ফালাহ মিলনায়তন, মগবাজারে ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক মো. হেমায়েত হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। সম্মেলনের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন গাজীপুর মহানগরী মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতে ইসলামীর সভাপতি প্রফেসর ড. মো. সাইদুল হক। মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ ষান্মাসিক রিপোর্ট ২০২৬ পেশ করেন। পেশকৃত রিপোর্টের ওপর উপস্থিত সদস্য (রুকন) গণ পর্যালোচনায় অংশগ্রহণ করেন। আগামীদিনে সামগ্রিক কাজের উন্নতি সাধনে প্রত্যয় ব্যক্ত করেন। *বনানী থানা (২০ নং ওয়ার্ড) এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান* বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ঘোষিত *“সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান”* বনানী থানার (২০ নং ওয়ার্ড) ওয়্যারলেস গেইট এলাকায় আজ অভিযান আজ সকালে পরিচালন করা হয়। *কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারী মুহাম্মদ ইয়াছিন আরাফাত -এর নেতৃত্বে* বনানী থানা আমীর এবং *২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান খান এর পরিচালনায়* মহাখালী কাচা বাজার এবং আই পি এইচ এলাকার বিভিন্ন সড়কে আজ সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, গুলশান পশ্চিম থানা আমীর জনাব মাহমুদুর রহমান আজাদ, বনানী থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রফি, বনানী থানা কর্মপরিষদ সদস্য ইমামুল এহসান, থানা অফিস সেক্রটারি আব্দুল্লাহ আল মামুন, থানা কর্ম ও শূরা সদস্য মুহা. মুবাইদুল ইসলাম এবং থানার বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিসহ পরিচ্ছন্নতা কর্মীগণ। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স