সালাহউদ্দিন আহমদকে গু'মের মা'মলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির
সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির
নিজস্ব প্রতিবেদক
র্যাবের টাস্কফোর্স ইন্টেরোগেশন (টিএফআই) সেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের
পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে হাজিরের এই নির্দেশ দিয়েছিলেন। আজ এই মামলায় জিয়াউল আহসানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন জানাবে প্রসিকিউশন। এর আগে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে গুম ও মানবতাবিরোধী অপরাধের এই অভিযোগ দাখিল করেছিলেন সালাহউদ্দিন আহমদ। মামলার নথিতে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার
আছাদুজ্জামান মিঞা এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাত পরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার বিবরণীতে সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ অভিযোগ করেন, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নিজেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে কিছু লোক তার স্বামীকে তুলে নিয়ে যায়। গুম হওয়ার সময় সালাহউদ্দিন আহমদ বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফিরে আসেন তিনি। এদিকে, ট্রাইব্যুনালে আজ জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলায় গ্রেপ্তার থাকা দীপু মনি ও আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-সংসদ সদস্যকেও হাজির করা হয়েছে। আজ এসব আসামির বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ধার্য রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালে হাফেজ জাকির হোসেনকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলায় র্যাব-১-এর সাবেক অধিনায়ক আবদুল্লাহ আল মোমেনকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স