মাদারগঞ্জের তরুণীর কান্ড সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অ'ভিযোগ
মাদারগঞ্জের তরুণীর কান্ড সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মাসুদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
সৌদি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের মাদারগঞ্জের এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচার দাবি করেছেন সৌদি প্রবাসী ইকবাল হোসেন রিফাত।
অভিযোগে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাংলা গ্রামের ইউসুফ মন্ডলের মেয়ে লামিয়া (২২)–এর সঙ্গে ফেনী জেলার ফুলগাজী উপজেলার নুর ইসলামের ছেলে ও বর্তমান সৌদি প্রবাসী ইকবাল হোসেন রিফাতের প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন রিফাত।
রিফাতের অভিযোগ, একপর্যায়ে লামিয়া তাকে বিয়ের প্রলোভন দেন এবং পবিত্র কুরআন শরীফের ওপর হাত রেখে বিয়ের প্রতিশ্রুতিও দেন। এ সময় লামিয়ার পরিবারের সদস্যদের সঙ্গেও তার পরিচয় ও যোগাযোগ তৈরি হয়। অভিযোগকারী আরও জানান, লামিয়া ও তার পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ভেবে গত দুই বছরে কয়েক দফায় বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রায় চার লাখ টাকা পাঠিয়েছেন তিনি। তবে গত দুই-তিন মাস ধরে তিনি আর টাকা না দেওয়ায় লামিয়া তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ করেন রিফাত।
এছাড়া লামিয়ার বিভিন্ন আত্মীয়-স্বজনের মাধ্যমে তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে বক্তব্য জানতে লামিয়ার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে অভিযোগের বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে মুঠোফোনে জানান, বিষয়টি তিনি এখনো দেখেননি। বিষয়টি দেখে বিস্তারিত বলতে পারবেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স