কুড়গ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা ও রক্তমাখা পলিথিন উদ্ধার
কুড়গ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা ও রক্তমাখা পলিথিন উদ্ধার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। তবে খণ্ডিত পা কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা
বলে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থল থেকে পা উদ্ধার করে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, খণ্ডিত পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিন পড়ে থাকতে দেখা গেছে। তাঁদের ধারণা, কেউ সড়ক দিয়ে যাওয়ার সময় খণ্ডিত পা সেখানে ফেলে যেতে পারে। তবে কখন বা কে এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ
এনামুল হক বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এটি সেখানে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স