ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ভেতর বসেই চলছিল প্রস্তুতি, পুলিশের অ'ভিযানে ভেস্তে গেল ডা'কাতির পরিকল্পনা: গ্রে'ফতার ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ১৮:৪৬:৩৬
ট্রাকের ভেতর বসেই চলছিল প্রস্তুতি, পুলিশের অ'ভিযানে ভেস্তে গেল ডা'কাতির পরিকল্পনা: গ্রে'ফতার ২ ট্রাকের ভেতর বসেই চলছিল প্রস্তুতি, পুলিশের অ'ভিযানে ভেস্তে গেল ডা'কাতির পরিকল্পনা: গ্রে'ফতার ২
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি



রাতের শেষ প্রহর। পূর্বাচলের একটি সার্ভিস লেনে দাঁড়িয়ে ছিল নাম্বারপ্লেটবিহীন একটি ট্রাক। ট্রাকের বডির ভেতরে ছিলেন কয়েকজন। বাইরে থেকে তাদের অবস্থান সহজে বোঝার সুযোগ ছিল না। তবে পুলিশের কাছে পৌঁছে যায় গোপন খবর।


সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে দুজনকে আটক করে পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে যায়। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের হরদিবাজার সংলগ্ন বাসাবাসি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।


আটক দুজন হলেন বিল্লাল হাওলাদার (৪৬) ও রবিন (৩৫)। তাদের কাছ থেকে একটি নাম্বারপ্লেটবিহীন ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১। পুলিশের ভাষ্য, ওই রাতে নাগরী ইউনিয়নে বিশেষ অভিযান চলছিল। একপর্যায়ে পুলিশ পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব পাশে সার্ভিস লেনের ওপর থাকা একটি ট্রাকের বডিতে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশকে জানানো হয়। খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে ঘটনাস্থলে যায় পুলিশের দল। তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাকের


আশপাশে থাকা ৮/৯ জন পালানোর চেষ্টা করে। এর মধ্যে বিল্লাল ও রবিনকে আটক করা সম্ভব হলেও বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে আটক দুজনের দেখানো ও শনাক্তের ভিত্তিতে ট্রাকের ভেতরে তল্লাশি চালানো হয়। পুলিশ জানায়, সেখানে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। গ্রেপ্তার বিল্লাল হাওলাদার বরগুনার তালতলী থানার ছোটবাগী এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা রেল স্টেশন এলাকায় বসবাস করেন। রবিন পটুয়াখালীর গলাচিপা থানার খাইরুজ্জামান বাজার এলাকার মৃত দুলালের ছেলে। তিনি নারায়ণগঞ্জের পাগলা থানার বৌ-বাজার, বটতলা এলাকায় থাকেন।



ওসি মো. জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের পরিচয় দিয়েছেন এবং ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের দাবি, অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ডাকাতির উদ্দেশ্যেই তারা ওই স্থানে অবস্থান করছিলেন।


তবে পুলিশের অভিযান শুরু হওয়ার আগেই তাদের পরিকল্পনা ভেস্তে যায়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে বিল্লাল হাওলাদার ও রবিনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ