মির্জাগঞ্জে উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা
মির্জাগঞ্জে উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি কমিটি ঘোষণা করেছে। বুধবার ( ২৬ আগস্ট) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুস মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই কমিটি অনুমোদন করেন। ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটিতে যারা স্থান পেয়েছেন
তারা হলেন, সভাপতি গাজী রাশেদ সামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি, মো. নাসির উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি, মো. আবু বকর সিদ্দিক চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহী হাসী, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ ইসলাম শাহীন, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন জুয়েল মৃধা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই কমিটি ঘোষণার মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স