ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নবীন আইনজীবীদের সমস্যা ও আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ১৭:০৪:২৩
রংপুরে নবীন আইনজীবীদের সমস্যা ও আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে মতবিনিময় সভা রংপুরে নবীন আইনজীবীদের সমস্যা ও আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে মতবিনিময় সভা
মোস্তফা মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর ইউনিটের উদ্যোগে নবীন আইনজীবীদের বিভিন্ন সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ, ভর্তি-সংক্রান্ত বিষয়, অ্যাসোসিয়েট সদস্যদের ভোটাধিকার ও সুযোগ-সুবিধা এবং রংপুর আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রংপুরের পর্যটন মোটেলে আয়োজিতসভায় নবীন আইনজীবীদের ন্যায্য অধিকার, পেশাগত উন্নয়ন, সদস্যপদ-সংক্রান্ত জটিলতা নিরসন এবং আইন পেশায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আইনজীবীদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম (নিক্সন) পাইকার।

এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীরা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নবীন আইনজীবীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আইনজীবী সমিতির কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ, কার্যকর ও গণমুখী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে অবাধ,


সুষ্ঠু অংশগ্রহণমূলক করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভা শেষে নবীন আইনজীবীদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রতিবেদক: মোস্তফা মিয়া পীরগঞ্জ, রংপুর


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ