ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অক্টোবরে আফগানিস্তানের মু'খো'মু'খি শান্ত-লিটনরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৬ ১২:৫৪:০০
অক্টোবরে আফগানিস্তানের মু'খো'মু'খি শান্ত-লিটনরা অক্টোবরে আফগানিস্তানের মুখোমুখি শান্ত-লিটনরা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে অক্টোবরে লাল ও সাদা বলের সিরিজ খেলতে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার গণমাধ্যমকে আফগানিস্তান সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচের সিরিজ রয়েছে। যেহেতু তারা এই সিরিজের আয়োজক, তাই সীমিত ওভারের ম্যাচগুলোর রূপরেখা ও সূচি তারাই চূড়ান্ত করবে।’ 

 

আসন্ন দ্বিপাক্ষিক সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের কঠিন লড়াইয়ের আগে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ হয়ে উঠতে পারে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্টসহ পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে এসব ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে বাংলাদেশ। এই চক্রে নিজেদের শেষ সিরিজে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের আতিথেয়তা করবে বাংলাদেশ। প্রায় নয় বছর পর এটিই হতে যাচ্ছে ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর।

 

এদিকে আগস্টের শেষে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সিরিজটির ভাগ্য এখনো ঝুলে আছে। বিসিবি প্রধান তামিম ইকবাল অবশ্য ইঙ্গিত দিয়েছেন, দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে নতুন সূচিতে সিরিজটি আয়োজন করা হতে পারে।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ