ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় দিগদাইর খন্দকার বাড়ি সড়কের উদ্বোধন করলেন এমপি হিলালী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ২২:১৮:৪২
কেন্দুয়ায় দিগদাইর খন্দকার বাড়ি সড়কের উদ্বোধন করলেন এমপি হিলালী কেন্দুয়ায় দিগদাইর খন্দকার বাড়ি সড়কের উদ্বোধন করলেন এমপি হিলালী
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের দিগদাইর খন্দকার বাড়ি পারিবারিক কবরস্থান থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নির্মাণাধীন সড়কের ভিত্তিপ্রস্তর উন্মোচন ও উদ্বোধন করেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে সড়কটির ভিত্তিপ্রস্তর উন্মোচন ও উদ্বোধন করেন। সড়কটির দৈর্ঘ্য প্রায় ৯০০ ফুট এবং প্রস্থ প্রায় ৯ ফুট। উদ্বোধনকালে এমপি হিলালী বলেন, দিগদাইর আমার নিজের গ্রাম। এর পাশেই আমার বাসস্থান। এই সড়কের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে আমি আপনাদের আশ্বস্ত করছি, দিগদাইর ও বাদে আটারবাড়ি খালের ওপর একটি ব্রিজ নির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুঞা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের পক্ষে নেত্রকোণা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার বলেন, সড়কটি নির্মাণের ফলে দিগদাইর খন্দকার বাড়ি পারিবারিক কবরস্থান থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলাকার মানুষের চলাচল আরও সহজ হবে। বিশেষ করে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সড়কটির নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে আহম্মেদ ট্রেডার্স। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ২৫-০৮-২০২৬


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ