নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা, বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
আপডেট সময় :
২০২৬-০৮-২৫ ২২:০৫:০৪
নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা, বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
হেলাল উদ্দিন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) নাইক্ষ্যংছড়িতে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান। কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতন করে তুলতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও উপযুক্ত স্থানে চারা রোপণ এবং গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু,নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, জাতীয় ফুটবলার ও ছাত্রদল নেতা ওসাই মং মারমা,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স