ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে গ্র্যাজুয়েটদের: ইবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ২১:০৬:১৪
শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে গ্র্যাজুয়েটদের: ইবি উপাচার্য শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে গ্র্যাজুয়েটদের: ইবি উপাচার্য
ইবি প্রতিনিধি



ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেছেন, গ্র্যাজুয়েটদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। তারা যেন নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করতে পারে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপাচার্য কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময়



বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, বর্তমানে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান দক্ষতা বা ‘এমপ্লয়িবিলিটি ফ্রেমওয়ার্ক’-এর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে কারিকুলামের পাশাপাশি সফট স্কিল, ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং ও লিডারশিপের মতো বিষয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘কমিউনিকেশন স্কিল’ বা যোগাযোগের দক্ষতা।



তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, গ্রিন টেকনোলজি ও ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে ইন্ডাস্ট্রির কোলাবোরেশন ঘটিয়ে শিক্ষার্থীরা যেন নিজেদের কর্মক্ষেত্র নিজেরাই তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে, সে বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ