ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে মা'দকদ্রব্য সেবনরত অবস্থায় আ'টক ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ২০:৩৭:০৪
উলিপুরে মা'দকদ্রব্য সেবনরত অবস্থায় আ'টক ৩ উলিপুরে মা'দকদ্রব্য সেবনরত অবস্থায় আ'টক ৩
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :


কুড়িগ্রামের উলিপুরে মাদকদ্রব্য সেবনের দায়ে ৩ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের



আজমের মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার নাটোই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে শাহ্ আলম (৪২), উলিপুর পৌর শহরের পূর্ব বাজার এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সালমান রহমান পিয়াস (৩০) এবং রামদাস ধনিরাম পোদ্দারপাড়ার তরনী দত্তের ছেলে তুষার দত্ত (২৮)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. নুরন্নবীসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। পরে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী



উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ