ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পানিতে ডু'বে মাদ্রাসাছাত্রের মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ২০:২২:৩৮
ঝিনাইদহে পানিতে ডু'বে মাদ্রাসাছাত্রের মৃ'ত্যু ঝিনাইদহে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের জনৈক তোফি বিশ্বাসের পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হোসেন হরিণাকুণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের ইকরামুল হোসেনের ছেলে।

 

এলাকাবাসী জানান, কয়েকদিন আগে ইয়ামিন তার নানাবাড়ি পোলতাডাঙ্গা গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিল। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।

 

একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ইয়ামিনের লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হরিণাকুণ্ডু থানার ওসি মো. জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ