ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মা-বাবাকে মা'র'ধ'র করায় ছেলের ১ বছরের কা'রা'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ২০:১২:১০
মা-বাবাকে মা'র'ধ'র করায় ছেলের ১ বছরের কা'রা'দ'ণ্ড মা-বাবাকে মারধর করায় ছেলের ১ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় মা-বাবাকে মারধর ও নির্যাতনের অভিযোগে ফাহিম উদ্দিন (২৪) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার সকালে উপজেলার দাইমারখীল এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ফাহিম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।


জানা গেছে, ফাহিম দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তার মা-বাবাকে মারধর ও নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।


পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফাহিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।


সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শাহাদাত হোসেন রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।


ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘বাবা-মায়ের সঙ্গে অসদাচরণ, মারধর বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ