ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের ই'ন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ১৯:৫৪:১০
ব্রাহ্মণপাড়ায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের ই'ন্তেকাল ব্রাহ্মণপাড়ায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের ইন্তেকাল
মোঃ অপু খান চৌধুরী।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি....... রাজিউন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশে একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নুরুল ইসলাম বাড়ির পাশের জমিতে গাভীর জন্য ঘাস কাটতে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি বাড়ির পাশের ওই জমিতে গিয়ে দেখতে পান, নুরুল ইসলাম জমির মধ্যে পড়ে আছেন। এ সময় তার স্ত্রী ডাক-চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নুরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা তার বাড়িতে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মরহুম নুরুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের কাছে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক সূত্রে আরও জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক হাফেজ ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের যোগাযোগ রয়েছে। তার মৃত্যুতে ব্রাহ্মণপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ