ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে নিজেদের তৈরি বোট উ'ল্টে সাগরে, নিউজিল্যান্ডের চার নাগরিকের একজন নি'খোঁ'জ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ১৯:৫৩:৪৪
কক্সবাজারে নিজেদের তৈরি বোট উ'ল্টে সাগরে, নিউজিল্যান্ডের চার নাগরিকের একজন নি'খোঁ'জ কক্সবাজারে নিজেদের তৈরি বোট উল্টে সাগরে, নিউজিল্যান্ডের চার নাগরিকের একজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে বঙ্গোপসাগরের নাজিরারটেক-সোনাদিয়া মোহনায় নিজেদের তৈরি বোট ডুবে নিউজিল্যান্ডের এক নাগরিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিন নিউজিল্যান্ডের নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরের নাম আলবার্ট। তার বয়স ১৬ বছর।


দুর্ঘটনার শিকার চারজনই একই পরিবারের সদস্য। জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রাল্ফ (১৩)।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক ওই পরিবারটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়া মোহনায় নিজেদের তৈরি বোটে করে সাগরে ভ্রমণ করছিলেন। এ সময় দুর্ঘটনাবশত তাদের বোটটি ডুবে যায়। এতে বোটে থাকা চারজনই সাগরের পানিতে পড়ে যান।

 

পরে স্থানীয় জেলেরা তাদের দেখতে পেয়ে তিনজনকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

 

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিখোঁজ কিশোর আলবার্টকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।

 

তবে নিউজিল্যান্ডের ওই নাগরিকরা কখন বাংলাদেশে এসেছেন এবং কক্সবাজারে কবে এসেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

কোস্টগার্ড জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তারা অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ