ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ওয়ারী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৫ ১৪:৩৩:১৭
রাজধানীর ওয়ারী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল রাজধানীর ওয়ারী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ওয়ারী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত তার জব্দ করতঃ ০১ জন ব্যক্তি’কে ০১ লক্ষ টাকা জরিমানা করা হয়।* ১। র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত তার ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২। এরই



ধারাবাহিকতায় গতকাল ২৪/০৮/২০২৬ তারিখ অনুমান রাত ২১.০০ ঘটিকা হতে ০১.০০ ঘটিকা পর্যন্ত জনাব মো: আবু হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব-১০, সিপিএসসি, লালাবাগ ক্যাম্পের এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার ওয়ারী থানাধীন বিসিসি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ৩। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার ওয়ারী থানাধীন বিসিসি রোড এলাকায় দুইটি কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, কাঁচামাল ও প্রস্তুতকৃত তার জব্দ করত: মো: শামীম’কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। এ সময় কারাখানা দুইটি হতে ১৫১ বস্তা পিভিসি দানা, ৫০ কেজি তার, ৪৬০ কেজি তামা, ০২ টি সিলার মেশিন, ২০ বস্তা আর আর ক্যাবল কার্টুন, ০২ কার্টুন বিআরবি


স্টিকার, ০১ কার্টুন পলি ক্যাবল স্টিকার, ০১ কার্টুন বিজলি ক্যাবল ও ৯১ কয়েল বিআরবি ক্যাবল ও ডায়েস ৫০ টি জব্দ পূর্বক ধ্বংস করা হয়। ৪। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে


কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনি. সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ