রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিস্কার-পরিছন্ন অ'ভিযান শুরু করেছে জামায়াত
আপডেট সময় :
২০২৬-০৮-২৫ ১০:০৭:৫০
রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিস্কার-পরিছন্ন অ'ভিযান শুরু করেছে জামায়াত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিস্কার-পরিছন্ন অভিযান শুরু করেছে জামায়াত সপ্তাহব্যাপী পরিষ্কার- পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের প্রথম দিনে রাজধানীর বসুন্ধরা, বাড্ডা, রামপুরা এলাকার বিভিন্ন ২৩,২৪,৪০ নংওয়ার্ডে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
অভিযানের উদ্বোধনকালে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন,“সিটি করপোরেশনের প্রতি আমাদের আহ্বান—আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা দায়িত্বে না থাকা সত্ত্বেও নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নেমেছি।” তিনি বলেন, “আমরা আশা করি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আমাদের এই উদ্যোগের পাশে থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আমরা একযোগে কাজ করতে চাই।” এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল বাসার, ৩৬ নং ওয়ার্ডের
কাউন্সিলর প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, “আজ ঢাকার ৫৪টি ওয়ার্ডে একযোগে আমরা মাঠে নেমেছি। হাজার হাজার স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে কাজ করবেন। একই সঙ্গে আমরা অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করেছি।” তিনি বলেন, “আমরা এই ঢাকাকে বদলে দেবো, ইনশাআল্লাহ। এই ঢাকা পরিবর্তন হয়ে যাবে। আমরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না ময়লা-আবর্জনা, থাকবে না জলাবদ্ধতা, কমবে যানজট—গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী।” নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, “যারা মাঠে নেমে জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন, যারা ময়লা দেখে নাকে রুমাল দিয়ে দূরে সরে যাবেন না; বরং সেই ময়লা পরিষ্কারের উদ্যোগ নেবেন—জনগণের হয়ে যারা কাজ করবেন, জনগণ তাদের অবশ্যই স্মরণ রাখবেন।” পরে মোহাম্মদ সেলিম উদ্দিন সপ্তাহব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। ২৫ থেকে ৩১
আগস্ট—পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে চলবে সপ্তাহব্যাপী এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। বার্তা প্রেরক- মো.আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স