ড্রেজার ও মা'দক ব'ন্ধে কঠোর প্রশাসন, ব্রাহ্মণপাড়া আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ড্রেজার ও মাদক বন্ধে কঠোর প্রশাসন, ব্রাহ্মণপাড়া আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন এবং মাদকের কারবার বন্ধে চরম কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলায় মাদক ও অবৈধ ড্রেজার ব্যবসার সাথে জড়িতদের অবিলম্বে পেশা
পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে প্রশাসন জানিয়েছে, এই অপরাধের সাথে জড়িত কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। গতকাল ২৪ আগস্ট (সোমবার) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মুন্নী ইসলাম। ইউএনও মুন্নী ইসলাম তার বক্তব্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, অচিরেই ড্রেজার ও মাদক বন্ধে কঠোর অবস্থানে থাকবে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। অপরাধের সাথে জড়িত কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। যারা মাদক ও ড্রেজার ব্যবসার
সাথে সম্পৃক্ত আছেন, তারা এখন থেকেই পেশা পরিবর্তন করুন; অন্যথায় প্রশাসনের কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার এবং সাবেক কমান্ডার নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলতাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সমাজসেবা কর্মকর্তা বেল্লাল হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ কামাল হোসেন এবং উপজেলা প্রকৌশলী গোলাপ হোসেন ভূঁইয়া। রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও
দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া রিপন, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি নেতা হাজী আমানত খান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতে জুয়ার আসরে পুলিশের হানা, সরঞ্জাম ভস্মীভূত মোঃ অপু খান চৌধুরী।। ব্রাহ্মণপাড়া থানাধীন সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী পূর্বপাড়া এলাকায় এক পতিত জমিতে চলা জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। ২৩ আগস্ট (রোববার) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতিয়ানী পূর্বপাড়া এলাকার বাসিন্দা রমিজের একটি ফাঁকা নির্জন জমিতে একদল লোক নিয়মিত জুয়ার আসর বসাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়া খেলায় জড়িত ব্যক্তিরা অন্ধকারের সুযোগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও আসর চিহ্নিত করে তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসা
ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক সেখানে অভিযান চালাই। পুলিশের টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও আমরা খেলার সব আলামত ও সরঞ্জাম ধ্বংস করেছি। এলাকায় কোনো ধরনের জুয়া বা মাদকের আস্তানা থাকতে দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স