ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ২৩:৫৩:৪৬
জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা জরুরি সংবাদ সম্মেলনে বিজয়নগরে জুশনে জুলুশের র‍্যালি স্থগিত ঘোষণা
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ



পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সার্বিক পরিস্থিতি তুলে ধরে জরুরি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে জুশনে জুলুশের র‍্যালিসহ পূর্বঘোষিত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয়নগর উপজেলা নেতৃবৃন্দ। ২৪ আগস্ট, সোমবার সন্ধ্যায় উপজেলার দৌলতবাড়ি দরবার শরিফের হলরুমে এ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জরুরি সংবাদ সম্মেলনে আহলে


সুন্নাত ওয়াল জামাত, বিজয়নগর উপজেলার প্রধান উপদেষ্টা ও দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য,


ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জের অনুরোধে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্বঘোষিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও জুশনে জুলুশের র‍্যালি স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয়নগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ২০২৫ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও জুশনে জুলুশের র‍্যালি আয়োজনকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে তৌহিদী জনতার ব্যানারে জুশনে জুলুশে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ২০২৬ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সার্বিক শান্তি-শৃঙ্খলা


বজায় রাখার স্বার্থে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও জুশনে জুলুশের র‍্যালি স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। বিজয়নগর থেকে কামরুল আলম সোহেল


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ