ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে মা'দক স্পট ও সহিংসতার অভিযোগ, RAB-এর নিরপেক্ষ ত'দন্তের দাবি


আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ১৯:৫৭:০৩
কেরানীগঞ্জে মা'দক স্পট ও সহিংসতার অভিযোগ, RAB-এর নিরপেক্ষ ত'দন্তের দাবি কেরানীগঞ্জে মা'দক স্পট ও সহিংসতার অভিযোগ, RAB-এর নিরপেক্ষ ত'দন্তের দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:


ঢাকার কেরানীগঞ্জ থানাধীন চুনকুঠিয়া কলম ফ্যাক্টরি ও নুমানিয়া মাদ্রাসা গলি সংলগ্ন এলাকায় মাদক ব্যবসা, কথিত মাদক স্পট নিয়ন্ত্রণ, প্রকাশ্য সহিংসতার হুমকি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। এসব


অভিযোগের বিষয়ে গোপন গোয়েন্দা অনুসন্ধান, নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ অভিযান পরিচালনার দাবি জানিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়, নুমানিয়া মাদ্রাসা গলির পশ্চিম কোণে অবস্থিত একটি চায়ের দোকান ও এর আশপাশে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের কেনাবেচা ও সরবরাহের অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে দোকানটি জামাল/জসিম নামে পরিচিত ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয় বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।


আবেদনকারীর দাবি, ওই এলাকার বিভিন্ন কথিত মাদক স্পট সম্পর্কে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবগত রয়েছেন। বিশেষ করে পার্শ্ববর্তী একটি বাড়ির কেয়ারটেকার জুয়েল বিষয়গুলো সম্পর্কে জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে জুয়েলের মোবাইল নাম্বার ০১৯২২-১৫১২৩৬ । তবে এসব তথ্যের সত্যতা মাঠপর্যায়ে গোপন অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়, পুলিশের উপস্থিতির সামনেই কাউকে পুলিশ সদস্য মনে হলে তাকে বেঁধে আগুন ধরিয়ে দেওয়ার মতো ভয়াবহ সহিংসতার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।


এমনকি অতীতে পুলিশ সদস্যদের ওপর হামলা এবং থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগ সত্য হলে তা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তারেক নামে এক পুলিশ সদস্যের বাসাভাড়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটি চায়ের দোকানে এক সাবেক বরখাস্ত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগও করা হয়েছে তারেকের মোবাইল নাম্বার 01712317296 । আবেদনে দাবি করা হয়, মারধরের ঘটনায় ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন এবং বর্তমানে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। আবেদনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তির ছত্রছায়া বা নিয়ন্ত্রণে বিভিন্ন কথিত মাদক স্পট পরিচালিত হচ্ছে। তবে কোনো ব্যক্তিকে পূর্বেই অপরাধী হিসেবে চিহ্নিত না করে গোয়েন্দা অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের অনুরোধ জানানো হয়েছে। আবেদনকারী RAB-এর কাছে সাত দফা দাবি জানিয়েছেন।


এর মধ্যে রয়েছে—এলাকায় গোপন গোয়েন্দা অনুসন্ধান ও নজরদারি, কথিত মাদক স্পটে আইনানুগ অভিযান, মাদক সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্তকরণ, প্রকাশ্য সহিংসতার হুমকির তদন্ত, মারধরের ঘটনা তদন্ত, মাদক ব্যবসার পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ