ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে চলাচলের পথ বন্ধ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ১৮:৫৮:২৫
বোয়ালখালীতে চলাচলের পথ বন্ধ থানায় অভিযোগ বোয়ালখালীতে চলাচলের পথ বন্ধ থানায় অভিযোগ

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আব্দুল হাকিম মেম্বারের বাড়ি এলাকায় এজমালি চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি ও দেয়াল নির্মাণের প্রস্তুতির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সাইফুল আলম (৪৬) নামে এক ব্যক্তি উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড বরাবর,অভিযোগ দায়ের করে সরেজমিন তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগকারী সাইফুল আলম পোপাদিয়া এলাকার বাসিন্দা। গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা অভিযোগে তিনি মোহাম্মদ নেছার (৫৫), মোহাম্মদ রাসেল (৩০), মোহাম্মদ সেতু (২৫) ও মো. বাবুল মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করেছেন।

অভিযোগে সাইফুল আলম উল্লেখ করেন, পোপাদিয়া মৌজার আরএস ৫১২৪ ও ৫১২৬ এবং তৎসামিল বিএস ৬১৪৭ নম্বর দাগের পুকুরের পূর্ব পাড় দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের এজমালি চলাচলের পথ রয়েছে। পথটির আনুমানিক দৈর্ঘ্য ১০০ ফুট এবং প্রস্থ ৬ ফুট। এ পথ দিয়ে এলাকার মানুষ নিয়মিত চলাচল করেন এবং পুকুরের দক্ষিণ পাড়ে থাকা সরকারি কার্পেটিং সড়কের সঙ্গে এটি সংযুক্ত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, স্থানীয় ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই চলাচলের পথের অংশ বিশেষ ইট দিয়ে ব্রিক সলিং করা হয়েছিল। সম্প্রতি বিবাদীরা ওই ব্রীক সলিংয়ের দক্ষিণাংশ থেকে রাস্তার ইট তুলে নিয়ে চলাচলের পথে দেয়াল নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে তিনি ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি বাধা দিলে বিবাদীরা তাদের কথায় কর্ণপাত না করে জোরপূর্বক চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করছেন বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগকারী আরও জানান, একই বিষয়ে তিনি এর আগে ৩০ জুলাই ২০২৬ বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ করেছিলেন। তবে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় পুনরায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, বিরোধের জেরে বাদী পক্ষকে বিভিন্নভাবে হুমকি-ধমকি,ভয় ভীতি  অকথ্য ভাষায় গালাগাল এবং নানাভাবে হয়রানি করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ও রক্তক্ষয়ের আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেন। 

তিনি জানান বিষয়টি সরেজমিন তদন্ত করে চলাচলের পথটি উন্মুক্ত রাখা এবং বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

তপশিল: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া মৌজা, জে.এল. নং-১৮, আরএস ১১০৫ নম্বর খতিয়ানের আরএস ৫১২৪ ও ৫১২৬ এবং তৎসামিল বিএস ৬১৪৭ নম্বর দাগের পুকুরের পূর্ব ও দক্ষিণ পাড়কে বিরোধীয় স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ