ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ১৩:৫৪:১৮
ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের
নিজস্ব প্রতিবেদক
কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের সাবেক ২১ জন ক্রিকেট অধিনায়ক।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেওয়া এক চিঠিতে তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানকে তার নিজস্ব চিকিৎসক ও বোনের উপস্থিতিতে স্বাধীন মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করার কথা থাকলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কয়েক ঘণ্টা হাসপাতালে রাখার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে কারাগারে ফেরত পাঠানো হয়েছে।


সাবেক অধিনায়কেরা ইমরানের পূর্ণাঙ্গ ও স্বাধীন স্বাস্থ্য পরীক্ষা, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী দ্রুত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

একইসঙ্গে সাবেক অধিনায়করা তিনটি দাবি জানিয়েছেন।


প্রথমত, দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনায় একটি মেডিকেল বোর্ড গঠন করে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এমনকি ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদেরও রাখতে হবে। এছাড়াও তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরটি গুরুত্ব দিয়ে পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।


দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরানের পরিবারের সদস্যদের যেন প্রতি সপ্তাহে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। এতে কোনো ধরনের বাধা বা প্রশাসনিক জটিলতা সৃষ্টি না করা হয়।


তৃতীয়ত, মেডিকেল বোর্ড যে চিকিৎসার সুপারিশ করবে, তা যেন বিলম্ব না করে দেওয়া হয়।

 

চিঠিতে আরো বলা হয়, ইমরান খানের বয়স ৭৩ বছর এবং তিনি এখন তিন বছরেরও বেশি সময় হেফাজতে আছেন। ইমরান খানের মামলাকে ঘিরে আইনি ও রাজনৈতিক নানা বিতর্ক থাকতেই পারে। তবে আদালতের নির্দেশে যে চিকিৎসা প্রক্রিয়া নিশ্চিত করার কথা, সেটি বাস্তবায়ন করা কোনো বিতর্কিত দাবি নয়। এটি ন্যূনতম মানবিকতার বিষয়। 

 

চিঠিতে গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বোর্ডার, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েড, অর্জুনা রানাতুঙ্গা ও স্টিভ ওয়াহসহ সাবেক তারকা অধিনায়কেরা স্বাক্ষর করেছেন।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ