ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে নি'খোঁ'জে'র ১২ ঘণ্টা পর দুই শিশুর লা'শ উ'দ্ধা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ১৩:২১:৪৮
নালিতাবাড়ীতে নি'খোঁ'জে'র ১২ ঘণ্টা পর দুই শিশুর লা'শ উ'দ্ধা'র নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে লাশ ভেসে উঠে।


নিহতদের মধ্যে ইসমাইল ওই গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং রোহান একই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরবর্তীতে সোমবার ভোরে স্থানীয় একটি বড় পুকুরে লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।


নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ