ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনে হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ১২:৫৪:১৬
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনে হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এসোসিয়েশনে হাসান চৌধুরী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নির্বাচিত
এম মনির চৌধুরী রানা



বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী। রোববার (২৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপির পরামর্শক্রমে মুহাম্মদ হাসান চৌধুরীকে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তির পর সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মুহাম্মদ হাসান চৌধুরী তার মেধা, শ্রম, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


একই সঙ্গে তাকে সংগঠন-সংশ্লিষ্ট স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থেকে সংগঠনের নীতি, আদর্শ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ পয়গাম আলী এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ দায়িত্ব প্রদানের বিষয়টি জানানো হয়। এদিকে, মুহাম্মদ হাসান চৌধুরী কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় শ্রীপুর-


খরন্দ্বীপ ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ