মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, স্থগিত সাংগঠনিক কার্যক্রম
মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, স্থগিত সাংগঠনিক কার্যক্রম
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
সাংগঠনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার অধীনস্থ সব ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। রোববার (২৩ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখার অধীনস্থ মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়ন কমিটি গঠনে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ কারণে মির্জাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন কমিটি বাতিল করা হলো। এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপজেলার সব-কটি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স