ব্রাহ্মণপাড়ায় ই'য়াবাসহ ভারতীয় নাগরিক গ্রে'ফতার
ব্রাহ্মণপাড়ায় ই'য়াবাসহ ভারতীয় নাগরিক গ্রে'ফতার
মোঃ অপু খান চৌধুরী।।.
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ভারতীয় নাগরিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের হরিমঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম দীপ রুদ্র পাল (২২)। তিনি ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার সদর থানার এডি নগর এলাকার মৃত দিলীপ রুদ্র পালের ছেলে। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত পৌনে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউপিস্থ হরিমঙ্গল থেকে ব্রাহ্মণপাড়াগামী সড়কের নাইঘর ভাঙ্গা ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে দীপ রুদ্র পালকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেনজানান, গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স