ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে অ'বৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কা'রাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৪ ০৪:১২:১১
আদমদীঘিতে অ'বৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কা'রাদণ্ড আদমদীঘিতে অ'বৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কা'রাদণ্ড
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-



বগুড়ার আদমদীঘির সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি ও বাজারজাত করার অভিযোগে হামিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


একই সঙ্গে তার কারখানা থেকে জব্দ করা বিভিন্ন মালামাল ও তৈরিকৃত পণ্য ধ্বংস করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম সান্তাহার পৌর শহরের পাথরকুটা এলাকার মৃত ময়েজ প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সান্তাহার পৌর শহরের পাথরকুটা ও সাহেবপাড়া এলাকায় নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরি করে বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিলেন।



রবিবার সকালে সান্তাহার উপহার এলাকায় কয়েকটি দোকানে খাবার স্যালাইন বিক্রির সময় স্থানীয় এক দোকানি তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামিদুল ইসলামকে আটক করে এবং তার কাছ থেকে ১১ কার্টন খাবার স্যালাইন জব্দ করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় জিজ্ঞাসাবাদে হামিদুল ইসলাম নিজ বাড়িতে পণ্য তৈরির কারখানা থাকার কথা স্বীকার করেন। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি হারপিক ও খাবার স্যালাইন, নকল মোড়ক এবং বিভিন্ন তৈরির উপকরণ ও আলামত পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হামিদুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


পাশাপাশি জব্দ করা অবৈধ পণ্য নকল মোড়ক ও অন্যান্য মালামাল ধ্বংস করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। অভিযানকালে বগুড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক জেসমিন বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ