ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১৮:১২:৩১
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কাতারের আমিরের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় কাতারের আমির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।

শেখ তামিম আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পরেরদিন শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ