ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ পিস ই'য়াবাসহ গ্রে প্তার মোখছেদুর, তদবির উপেক্ষা করে কা'রাগারে পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১৪:২২:০৮
৫০ পিস ই'য়াবাসহ গ্রে প্তার মোখছেদুর, তদবির উপেক্ষা করে কা'রাগারে পাঠাল পুলিশ ৫০ পিস ই'য়াবাসহ গ্রে প্তার মোখছেদুর, তদবির উপেক্ষা করে
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোখছেদুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলার শান্তিমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই আব্দুর রউফসহ থানার পুলিশ সদস্যরা শান্তিমোড় এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোখছেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মোখছেদুর রহমান (৪৩) রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। এদিকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও প্রভাবশালী মহলের পক্ষ থেকে থানায় তদবিরের অভিযোগ ওঠে। তবে কোনো তদবিরে সাড়া না দিয়ে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রাখে। রোববার (২৩ আগস্ট) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মোঃ মোখছেদুর


রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমানুল্লাহ আল বারী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


অপরাধী যতই প্রভাবশালী হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এ ধরনের অভিযানকে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ