ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খোকন ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১৪:১৪:০৬
পীরযাত্রাপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খোকন ভুঁইয়া পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী খোকন ভুঁইয়া
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।


আসন্ন ২০২৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই নিয়ে জ্বল্পনা কল্পনা শুরু হয়েছে অনেক প্রার্থীর কে হবেন পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান। তারেই ধারাবাহিকতায় এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ খোকন ভুঁইয়া কে দেখতে


চান স্থানীয় সাধারণ ভোটারসর্বস্তরের জনগণ। তিনি পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। ইতিমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, গ্রাম-মহল্লায় এবং হাট-বাজারে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। ​স্থানীয় এলাকাবাসীর মতে, মোঃ খোকন ভুঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রয়েছেন। এলাকার যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। মোঃ খোকন ভুইয়া বলেন, “আমি পীরযাত্রাপুর ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মাদক-


সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার প্রসার এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই হবে আমার মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি আজীবন তাদের কল্যাণে কাজ করে যাবো।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ