ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটেশ্বরে অ'বৈধভাবে বালু ভরাট, দুইজনকে আ'টক ও ৬০ হাজার টাকা জ'রিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১১:১১:৫২
নাটেশ্বরে অ'বৈধভাবে বালু ভরাট, দুইজনকে আ'টক ও ৬০ হাজার টাকা জ'রিমানা নাটেশ্বরে অ'বৈধভাবে বালু ভরাট, দুইজনকে আ'টক ও ৬০ হাজার টাকা জ'রিমানা
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার



মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর এলাকায় অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে নাটেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু ভরাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সাইফ ও আব্দুর রহমান নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।


পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে মোট ষাট হাজার (৬০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, কৃষিজমি, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি অনুমোদন ছাড়া জমি বা জলাশয় ভরাট না করার জন্য স্থানীয়দেরও সতর্ক করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ