ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-সংশ্লিষ্ট হ্যা'কা'রদের হামলায় বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১০:৩৬:৫২
ইরান-সংশ্লিষ্ট হ্যা'কা'রদের হামলায় বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র ইরান-সংশ্লিষ্ট হ্যা'কা'রদের হামলায় বন্ধ যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

 

ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের সাইবার হামলার কারণে গত জুলাইয়ে যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র চার দিন বন্ধ ছিল। নজিরবিহীন ওই সাইবার হামলার ঘটনা গত মাসে ঘটলেও বিষয়টি প্রকাশ্যে এসেছে এখন।

 

ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদপত্রটি জানিয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোয় ধারাবাহিক সাইবার হামলার ঘটনাও ঘটে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে উদ্বেগ তৈরি হয়েছিল।

 

হামলার শিকার যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্রটি তুলনামূলক ছোট বলে জানা গেছে। দেশজুড়ে এ ধরনের অসংখ্য ছোট বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলোর অনেকগুলোই প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে চালু করা হয়।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে যুক্তরাজ্য সরকার হামলার শিকার বিদ্যুৎকেন্দ্রটির নাম প্রকাশ করেনি।

 

গত জুলাইয়ের ওই সাইবার হামলাকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

যুক্তরাজ্যে এর আগেও বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার (এনএইচএস) বিভিন্ন সিস্টেম অচল হয়ে পড়েছিল। স্কুলগুলো তাদের তথ্যপ্রযুক্তি সেবায় প্রবেশাধিকার হারিয়েছিল। এ ছাড়া বাণিজ্যিক উৎপাদন খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাগুয়ার ল্যান্ড রোভারের মতো বড় শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমও অতীতে সাইবার হামলার কারণে প্রভাবিত হয়েছে।

 

তবে গত জুলাইয়ে বিদ্যুৎকেন্দ্রটি চার দিন বন্ধ করে দেওয়ার ঘটনা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাইবার হামলার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ