ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ০১:১১:২৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক


নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। এক অভিনন্দন বার্তায়


মিফতাহ্ সিদ্দিকী বলেন, হুমায়ুন কবির একজন অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাবান রাজনীতিক। রাষ্ট্র পরিচালনা ও কূটনৈতিক অঙ্গনে তার অভিজ্ঞতা দেশের পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে হুমায়ুন কবির তার মেধা, দক্ষতা ও



অভিজ্ঞতাকে কাজে লাগাবেন-এটাই প্রত্যাশা। মিফতাহ্ সিদ্দিকী নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে দেশের পররাষ্ট্র সম্পর্ক আরও সমৃদ্ধ ও বন্ধুত্বপূর্ণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ