ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ০০:৫৫:৪৩
রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী
মো মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:



সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের নিজামগাতী থেকে গ্রামপ্রাঙ্গাসী চাঁদপাড়া কারিগরপাড়া জামে মসজিদ হয়ে মীরের দেউলমুড়া ছয়আনি কালভার্ট পর্যন্ত সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিগত ১০/১২ বছর আগে সড়কটিতে ইট দিয়ে সংস্কার করা হলেও তা কোন কাজে আসছে না।


সড়কটির ইট সরে গিয়ে বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে। তাছাড়া একটু বৃষ্টি হলেই মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়তে হয় এ পথের শিক্ষার্থী সহ হাজারো মানুষের। এ পথের অটো ভ্যান চালক মোহাম্মদ সোহেল বলেন, একটু বৃষ্টি হলে বেশ কয়েকদিন চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। সড়কটির বেশ কয়েক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।


অটো ভ্যানে থাকা যাত্রীদের কাপড়-চোপর ভিজে যায়। রাস্তাটি জরাজীর্ণ হওয়ায় মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। সামান্য বৃষ্টিতে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীরাও বিদ্যালয়ে সময় মত উপস্থিত হতে পারে না।


এমতাবস্থায় উপজেলার নিজাম গাতী থেকে চাঁদপাড়া কারিগরপাড়া জামে মসজিদ হয়ে মীরের দেঊলমুড়া ছয়আনি কালভার্ট পর্যন্ত সড়কটি অতি দ্রুত পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ