ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁ'দা' চেয়ে চিকিৎসককে মা'র'ধ'র, ছাত্রদল নেতা ব'হি'ষ্কা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ২২:৩৯:১৭
চাঁ'দা' চেয়ে চিকিৎসককে মা'র'ধ'র, ছাত্রদল নেতা ব'হি'ষ্কা'র চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক


ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চাঁদা দাবি করে চিকিৎসককে মারধর, ভাঙচুর ও লুটের ঘটনায় জড়িত ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রদল নেতার নাম তালহাজুর রহমান প্রতীক। তিনি মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান নগরীর জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামের একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার চেম্বারে হামলা চালানো হয়।

 

হামলার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে এক নারীকে চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে মারধর করতে দেখা যায়। এ সময় পাশে থাকা ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন এবং একপর্যায়ে নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন বলে ফুটেজে দেখা যায়।

 

শনিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন মো. আশিকুর রহমান। অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি, সাকিবসহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

 

অভিযোগে আশিকুর রহমান বলেন, হামলাকারীরা চেম্বারে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি এর প্রতিবাদ জানালে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়। অভিযোগে আরো বলা হয়েছে, হামলার সময় চেম্বারের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ২০ হাজার ১৫০ টাকা লুট করা হয়। এ ছাড়া চেম্বারের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।

 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং একটি পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যুকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এদিকে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ