ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে শশীদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ২২:০৬:১৪
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে শশীদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে শশীদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি


. পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নং শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট, শনিবার সকাল ৯ টায় প্রথমে জশনে জুলুছ শশীদল পাঁচপীর


হাফিজিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাগড়া বাজার থেকে হরিমঙল বাজার প্রদক্ষিন করে পুনরায় পাঁচ পীর হাফিজিয়া মাদ্রাসা মাঠে এসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি মাওলানা মোহাম্মদ হানিফ। সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: রফিকুল ইসলাম রেজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া


উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো: হাবিবুর রহমান মমতাজী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, হাফেজ কারী মাওলানা মো: রায়হান রেজা হাসেমী, সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা জীবন, মাওলানা মো: আবদুল হক, মাওলানা মো: মজিবুর রহমান, মাওলানা মো


: মাকসুদুর রহমান, হাজী ছাদেকুর রহমান,প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, মো: ইসমাইল হোসেন মাষ্টার, মো: হানু মিয়া বারী, হাজী মো: ছিদ্দিকুর রহমান, মোহাম্মদ শাহ আলম, হাফেজ মো: আবদুর রৌফ, মো: রোশন মিয়া, মো: আবদুস সাত্তার সহ আরো অনেকে। আলোচনা শেষে মিলাদ, কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ