খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মা'মলার অন্যতম আ'সামি শীর্ষ স'ন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি ও
খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি ও
নিজস্ব প্রতিবেদক
খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম আসামি শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান ওরফে সাইফি ও তার দুই সহযোগী রাকিব ও সাগরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২১ই আগস্ট ২০২৬ ইং তারিখ র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপালগঞ্জ জেলার সদর থানাধীন মাঝিগাতী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার লবণচরা
থানার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার অন্যতম *আসামি লবণচরার শীর্ষ সন্ত্রাসী ১। আলামিন হাসান ওরফে সাইফি এবং তার সহযোগী আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২। রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে।* গ্রেফতার পরবর্তী আসামি সাইফি ও তার সহযোগী আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রাকিবকে নিয়ে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোল্লাপাড়া বড়খালপাড় এলাকায় ফলোআপ অভিযান চালিয়ে ৩নং আসামি সাগর আহম্মেদকে গ্রেফতার পূর্বক তার খালু জাহিদুল
ইসলামের এর হাঁস-মুরগির টিনের খোপের কার্নিশ হতে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ১) একটি ওয়ান শুটার গান, ২) একটি রিভলবার, ৩) এক রাউন্ড সীসা গুলি এবং ৪) দুইটি চাপাতি ও একটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। । উল্লেখ্য, গত ১৯ আগস্ট রোজ বুধবার খুলনা নগরীর লবণচরায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নিহত হন নাজমুল (১৯) নামের এক যুবক। দুর্বৃত্তরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করে। একই দিন সন্ধ্যায় একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের আরেক যুবক নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সাইফিসহ অন্যান্য
আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার লবণচরা থানায় হত্যা মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বিরুদ্ধে খুলনা জেলার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে র্যাবের অভিযান অব্যাহত আছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স