ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে আকস্মিক বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ১৩:৪৯:০৩
খাগড়াছড়িতে আকস্মিক বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত খাগড়াছড়িতে আকস্মিক বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত
নিজস্ব প্রতিবেদক


কয়েক ঘণ্টার আকস্মিক বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিপাকে পড়েছে হাজারো মানুষ। শনিবার গভীর রাতে এক দেড ঘণ্টার বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ করে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে।


জেলা শহরের মুসলিমপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, মেহেদীবাঘ, ফুটবিল, খবং পড়িয়াসহ বিভিন্ন গ্রামের মানুষ নিমজ্জিত। হঠাৎ করে পানি বাড়ার কারণে মানুষজন ঘরবাড়ি ছেড়ে উঁচু রাস্তাঘাট ও দোকানপাটে আশ্রয় নেয়। প্লাবিতরা জানান, হঠাৎ পানি আসায় তারা ঘরবাড়ি থেকে কোনো কিছু বের করতে পারেনি।


এক কাপড়ে ছেলেমেয়েদের নিয়ে বাড়ি ঘর ছেড়ে যে যেখানে পারে আশ্রয় নিয়েছেন। বাড়ীঘর ডুবে সব শেষ, অনেকে গৃহপালিত পশু হাঁসমুরগি পানিতে ডুবে মারা গেছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ