ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি নিয়ে ফিরছিলেন বাড়ি, পথে লাশ হলেন বিজিবি'র হাবিলদার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ১২:১১:৫১
ছুটি নিয়ে ফিরছিলেন বাড়ি, পথে লাশ হলেন বিজিবি'র হাবিলদার ছুটি নিয়ে ফিরছিলেন বাড়ি, পথে লাশ হলেন বিজিবি'র হাবিলদার

নিজস্ব প্রতিবেদক

ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার মোকামতলায় মহাসড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম সরকার (৫৬) নামের এক বিজিবি’র হাবিলদার নিহত হয়েছেন।

 

তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে এবং নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার ছিলেন। 

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০ টায় রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনিওচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন জানান, ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। 

পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ