চাঁ'দা না পাওয়ায় নারীকে কু'প্রস্তাব রাজি না হওয়ায় গাছ কে'টে ফেলার অ'ভিযোগ দুই বিএনপি কর্মীর বি'রুদ্ধে
চাঁদা না পাওয়ায় নারীকে কুপ্রস্তাব রাজি না হওয়ায় গাছ কেটে ফেলার অভিযোগ দুই বিএনপি কর্মীর বিরুদ্ধে
ওমর ফারুক খান, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
এক লক্ষ টাকা চাঁদা দাবি। সেটা না দেওয়ায় শারীরিক সম্পর্কের কু-প্রস্তাব। তাতেও রাজি না হওয়ায় বাড়িতে অগ্নিসংযোগ।
তাতেও রাজি না হওয়ায় দুই লক্ষ টাকার জমির ফসল ও গাছপালা কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে দুই বিএনপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের আহমেদপুর মালিপাড়া গ্রামে। এ ঘটনায় বৃহস্পতিবার শাহনাজ বেগম নামের এক নারী উদ্যোক্তা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি ওই গ্রামের বাসিন্দা ও স্থানীয় নারী উদ্যোক্তা। অভিযুক্তরা হলেন একই গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনসার আলীর ছেলে মো. আশিক হোসেন ও একই গ্রামের জহির উদ্দিন এর ছেলে মো. বুলন হোসেন। শাহনাজ বেগম বলেন , বিভিন্ন সময় বিএনপি কর্মী পরিচয়ে আশিক ও বুলন তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শারিরীক সম্পর্ক করে মিটিয়ে দিতে বলেন।
তাতেও রাজি না হওয়ায় বাড়ির পাশে খড়ের গাদায় আগুন লাগানো এবং ঘরের চালে ঢিল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিলে আশিক হোসেনের বাবা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আনছার আলী বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের কথা বললেও কোনো সমাধান হয়নি। এরপর চাঁদা না পেয়ে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে দাবি করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট সকাল আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা তার আবাদি জমিতে থাকা প্রায় ১০টি আমগাছ, দুটি মেহগনি গাছ, প্রায় ২০০টি জ্বালানি গাছ, ১০০টি শিমগাছ, ১৫০টি মরিচগাছ এবং ৫০টি কলাগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেন শাহনাজ বেগম। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আশিক হোসেন।
তিনি বলেন, ওই নারী তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে তাদের ফাঁসাতেও পারে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স