ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীপন তালুকদার দীপুসহ ১৫ সদস্যের রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে রাজস্থলীতে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২২ ০২:৪১:১৯
দীপন তালুকদার দীপুসহ ১৫ সদস্যের রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে রাজস্থলীতে বিএনপির আনন্দ মিছিল দীপন তালুকদার দীপুসহ ১৫ সদস্যের রাঙামাটি জেলা পরিষদ পুনর্গঠনে রাজস্থলীতে বিএনপির আনন্দ মিছিল
রাজস্থলী প্রতিনিধি:


আইয়ুব চৌধুরী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে চেয়ারম্যান এবং ১৫ সদস্য এর মধ্যে রাজস্থলী উপজেলার প্রেমা তালুকদার ও তিমথী খিয়াংকে সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে রাজস্থলী উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজস্থলী উপজেলা সদর, রাজস্থলী বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল বের করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দীপন তালুকদার দীপুকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের মূল্যায়ন করা হয়েছে।


একই সঙ্গে রাজস্থলীর দুই প্রতিনিধিকে জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, নবগঠিত জেলা পরিষদকে দল-মতের ঊর্ধ্বে রেখে পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে হবে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এবং অন্যান্য সদস্য এর মধ্যে রাজস্থলী প্রেমা তালুকদার ও তিমথী খিয়াংসহ পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ