ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব— কুড়িগ্রামে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল
ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব— কুড়িগ্রামে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
শুক্রবার, ২১ আগষ্ট ২০২৬ ইং ০৭:০১ পিএম. মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের সবুজপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ঘোষপাড়া, কেন্দ্রীয় শহীদ মিনার, পৌর বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুক, সাবেক পৌর মেয়র মোঃ আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট মোঃ বজলুর রশিদ, ডাঃ মোঃ ইউনুস আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে কুড়িগ্রামের সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এটিকে জেলার মানুষের জন্য গৌরবের বিষয় বলে উল্লেখ করেন। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে রিজভী আহমেদের নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে এ মিষ্টি বিতরণ করা হয়।
মিষ্টি বিতরণকালে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ ওমর ফারুক, মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ আজহারুল ইসলাম মানু, অ্যাডভোকেট মোঃ আশরাফ আলী, মোঃ ইদ্রিস আলী, মোঃ রেজাউল করিম রেজা, মোঃ আবু দারদা হেলাল, অধ্যাপক মোঃ গোলাম ফারুক, অধ্যাপক মোঃ আল হোসাইনুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স