মা'দকের বি'রুদ্ধে কঠোর অবস্থানে ওসি বুলবুল: বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ই'য়াবাসহ গ্রে'ফতার ২
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি বুলবুল: বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানাধীন ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে রূপগঞ্জগামী পাকা সড়কের পাশে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি, ২০ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের সামনে এ অভিযান
পরিচালনা করা হয়। পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) মো: আলমগীর রহমানের তত্ত্বাবধানে এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা
ব্যক্তিরা মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন—পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বেংহারী (কাটগিরীপাড়া) এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মো. বুলবুল আহমেদ (৩২) এবং একই উপজেলার লোহাগাড়া এলাকার মৃত সবুর আলীর ছেলে মো. মামুন মিয়া (২৯)। পরবর্তীতে বিধি মোতাবেক আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৩০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বালিয়াডাঙ্গী থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে
বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বুলবুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বালিয়াডাঙ্গী থানা এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, পরিবহন বা সরবরাহ বরদাশত করা হবে না। মাদক নির্মূলে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্) মো: আলমগীর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, পরিবহন, সরবরাহ ও বিস্তারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের
মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, বালিয়াডাঙ্গী থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স