কেন্দুয়ায় মা'দকবি'রোধী অ'ভিযানে দুই যুবকের ৩ মাসের কা'রাদণ্ড
কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে দুই যুবকের ৩ মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ দুই যুবককে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলায় তাদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার (২১
আগস্ট) সকাল ১০টার দিকে কেন্দুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেঙ্গুরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-আলমগীর (২০), পিতা জামাল মিয়া, গ্রামের নাম আইথর এবং জুলহাস (২৮), পিতা মতিউর রহমান, গ্রাম টেঙ্গুরী। অভিযানকালে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তারা অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুই মামলায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী। এ সময় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো.
ফজলুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, মাদকের ভয়াবহতা রোধে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স