ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২১ ১৪:৩২:১৮
জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে - ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
নিজস্ব প্রতিবেদক



বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে। তিনি বলেন, নির্বাচন পরবর্তী বিগত ৬ মাসে বিএনপি



সরকার রাষ্ট্রীয়সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে দলীয়করণ করেছে তা পতিত আওয়ামী লীগকেও হার মানিয়েছে। আওয়ামী লীগ ১৭ বছরে যেই দলীয়করণ করেছে বিএনপি ৬ মাসে তারচেয়ে কম করেনি। সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে সরকার ক্ষমতায় আসলেও ক্ষমতা গ্রহণ করে সবার আগে বিএনপি নীতিতে চলছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক, আর্থিক এমনিক মসজিদ মাদ্রাসার মতো সামাজিক প্রতিষ্ঠান গুলোতেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছ

শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোন রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শূরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোন সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের পরিচালনায় রুকন সমাবেশে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি


মাওলানা শামসুর রহমান। রুকন সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগরীর মজলিশে শুরা সদস্য যথাক্রমে সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আব্দুল বারী, মুগদা পশ্চিম থানা আমীর মতিউর রহমান, মুগদা উত্তর থানা আমীর অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সবুজবাগ পূর্ব থানা আমীর মো. রওশন জামান, মুগদা পূর্ব থানা আমীর মাওলানা ইসহাক, মুগদা দক্ষিণ থানা আমীর মো. ইয়াকুব আলী। এছাড়াও জোনের থানা সমূহের সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে দেশবাসীকে আহ্বান জানিয়ে ড. শফিকুল


ইসলাম মাসুদ এমপি বলেন, জনগণের অধিকার আদায়ে বিরোধীদল রাজপথে গণতান্ত্রিক আন্দোলন জোরালো করতে বাধ্য হবে যদি সরকার সংসদে জনগণের দাবি মেনে না নেয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী সংসদে জনগণের অধিকার আদায়ের চেষ্টা চালাচ্ছে। কিন্তু গণভোটে জনগণের গণরায় মেনে সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথে এর সমাধান হবে। এজন্য যা যা করণীয় বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে তা করবে। জনগণের অধিকার আদায়ে অতীতের মতো জামায়াতে ইসলামী


আপসহীন ভূমিকা রাখবে। এজন্য সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে তিনি আহ্বান জানান। ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, তেল, গ্যাস-বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ক্রমেই ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দলীয়করণ আর নৈরাজ্য চলছে দেশে। এসব দেখে বুঝার উপায় নেই বাংলাদেশে কোনো সরকার আছে। অথচ সরকার প্রচার করে ৬৩ শতাংশ জনগণ সরকারের কাজে সন্তুষ্ট!


কোন কাজের ওপর দেশের ৬৩ শতাংশ জনগণ সরকারের ওপর সন্তুষ্ট সেটি প্রকাশ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ